× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

শার্শা উপজেলা প্রতিনিধি

বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

যশোরের শার্শা গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশী নাগরিক মোর্শেদ মন্ডল কে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।৫ অক্টোবর বিকালে তেতুলবাড়িয়া ক্যাম্পে আটক হয় মোর্শেদ মন্ডল।
৬ অক্টোবর গোগা ক্যাম্পের সুবেদার মোঃ তরিকুল ইসলাম নেতৃত্বে ৫ সদস্য ও বিএসএফ এর তেতুলবাড়িয়া ক্যাম্পে এসি প্রবীণ চন্দ্র এর নেতৃত্বে ৫ সদস্য টিম সীমান্ত পিলার ১৭/৭-এস ২৫ আর পিলার হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে তেতুলবাড়িয়া নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত করেন।
 পরে আলোচনার মাধ্যমে আটক মোর্শেদ মন্ডল (৫৫), পিতাঃ হায়দার মন্ডল, গ্রাম-বাগাছড়া, থানাঃ শার্শা জেলা-যশোর কে জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান,বিএসএফের দেওয়া বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..