× Banner
সর্বশেষ
হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার

বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর)ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ী আহত হয়েছে।তারা বর্তমানে রংপুরে  চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান,বালিয়াডাঙ্গী উপজেলার চড়–ইগতি গ্রামের খাইরুল ইসলামের পুত্র কোতওয়াল হক (৩৫)ও একই গ্রামের নজরুল ইসলামের পুত্র মুসা (২৫)তাদের দল নিয়ে গরু আনতে তারকাটার বেড়া পার হয়ে ভারতে যায়।গরু নিয়ে ফেরার সময় বৃহস্পতিবার ভোরে বেউঝাড়ী সীমান্তের ৩৮০/২পিলারের ৩শ গজ অভ্যন্তরে ভারতের ১২১বড় বিল্লাহ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে ঐ দুই জন গুলি বিদ্ধ হয়।অন্য সঙ্গীরা তাদের উদ্ধার করে  বাড়িতে পৌছে দেয়।বাড়ির লোকজন চিকিৎসার জন্য দ্রুত তাদের রংপুর নিয়ে যায়।

এব্যাপারে ঠাকুরগাঁও -৩০বিজিবি’র অধিনায়ক লে কর্নেল তুষার বিন ইউনুস বলেন,বিএসএফ গুলিতে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে পতাকা বৈঠকের আহবান করেছি।গুলিবিদ্ধ দু’ জনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছি।তারা কোথায় চিকিসাধীন রয়েছে তাদের পরিবারের লোকজনের কাছে এই তথ্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..