× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

বিএমডিসি’র ৭ সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

ঢাকাঃ চিকিৎসকদের জন্য একটি আচরণ বিধি চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই তা দেশের সকল চিকিৎসকদের কাছে প্রেরণ করা হবে। আজ বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)র কার্য নির্বাহী কমিটির ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে এতথ্য জানান। বিএমডিসি’র সভাপতি ডাঃ মোঃ শহীদুল্লাহ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

স্বাস্থ্যমন্ত্রীকে তাঁরা জানান, হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আদালতে যাওয়ার আগে বিএমডিসি’র কাছে যেন তা পেশ করা হয়, এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর সম্প্রতি বিভিন্ন সংক্ষুদ্ধ ব্যক্তি বিএমডিসি বরাবর অভিযোগ পেশ করেছেন। বিএমডিসি’র শৃংখলা কমিটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলোর নিস্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করছে। এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা চাইলে মোহাম্মদ নাসিম ইতিবাচক সাড়া দেন।

সম্প্রতি উচ্চতর আদালত কর্তৃক ছাপানো প্রেসক্রিপশন বা হাতে লেখার ক্ষেত্রে বড় অক্ষর ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রতি উচ্চতর আদালতের নির্দেশ বাস্তবায়নে বিএমডিসি ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে জানিয়ে সভাপতি জানান, এবিষয়ে দ্রুত একটি প্রজ্ঞাপন জারী করা হবে। তিনি জানান, চিকিৎসকরা তাঁদের প্রেসক্রিপশন প্যাড বা ভিজিটিং কার্ডে বিএমডিসির নিবন্ধনকৃত ডিগ্রী ছাড়া অন্য কোন ডিগ্রী যেন ব্যবহার করতে না পারে সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিতে যাচ্ছে বিএমডিসি।

এছাড়া বিভিন্ন দেশ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্স সম্পন্ন করে আসা শিক্ষার্থীদের জন্য বিএমডিসি কর্তৃক পুনরায় পরীক্ষ নেওয়ার পদ্ধতিও শক্তিশালী করা এবং বছরে ২ বার এই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানায় প্রতিনিধিদল।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে ঘোষিত স্বাস্থ্যপল্লীতে বিএমডিসির নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতীত কেউ যেন ডাক্তার পদবী ব্যবহার না করে সেবিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করা হবে বলে বিএমডিসি প্রতিনিধিদল মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, ভূয়া ডাক্তার চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের অভিযানকে এই প্রজ্ঞাপন বেগবান করবে। স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..