× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে চলমান অবরোধে পুলিশের অভিযানে ৩ বিএনপি নেতাকর্মী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
বিএনপি নেতাকর্মী আটক

বিএনপি’র চলমান কর্মসূচি অনুযায়ী তিনদিনের অবরোধের আজ প্রথম দিন চলমান। মহাসড়কে গাছের গুড়ি পেলে কোথাও কোথাও টায়ার ফুরিয়ে অবরোধ পালন করতে দেখা যায় বিএনপি ও তার দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। জেলায় অটো রিক্সা রিক্সা চলাচল করলেও দূরপাল্লার বড় ধরনের কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অবরোধের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে জেলার রায়পুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আাহবায়ক ও সাবেক ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদার, ৭নং ইউপি বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আমির হোসেন ছুট্টু ও ৩নং ইউপি বিএনপি সদস্য মো: মাইনউদ্দিন। এদের মধ্যে মোস্তফা তালুকদারকে মঙ্গলবার দুপুরে হায়দরগঞ্জ বাজার থেকে এবং আমির হোসেনকে বামনী ও মাইনুদ্দিনকে চরমোহনা এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়।

এদিকে উপজেলা জুড়ে অভ্যন্তরীন যানবাহন চলাচল করলেও দুর পাল্লার কোন গাড়ী রায়পুর থেকে ছেড়ে যায়নি। অফিস অদালত, দোকানপাট খোলা ছিল। সকাল থেকে পৌর শহরে হরতাল অবরোধ বিরোধী খন্ড খন্ড মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

রায়পুর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাদের নিরীহ কর্মীদের আটক করে আতংক সৃষ্টি করা হচ্ছে। নেতাকর্মীদের এমন হয়রানীতে আমাদের আন্দোলন থেমে থাকবেনা। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পুলিশের এ অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..