× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

নাটোর, ১৫ ভাদ্র (৩০ আগস্ট)

বিএনপি নাশকতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
বিএনপি নাশকতা

বিএনপি যদি রাজনীতির নামে আবার ভাংচুর, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তাহলে সরকার যেমন ব্যবস্থা নেবে তেমনি জনগণকে সাথে নিয়ে  আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

আজ নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৪-১৫ সালে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সাথে থাকবে। জনগণ তাদেরকে আর সেই কাজ করার সুযোগ দেবে না। তিনি বলেন, আবার যদি বিএনপির দুষ্কৃতিকারীরা বা তাদের ছত্রছায়ায় কেউ এ ধরনের অপকর্ম করে, প্রশাসনও বসে থাকবে না, কারণ জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব।

বিএনপি-জামায়াত ঐক্য প্রসঙ্গে ড. হাছান বলেন, গতকাল মির্জা ফখরুল সাহেবকে এ নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে জামাত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সবসময় আছে এবং থাকবে।

বিটিভি নাটোর উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন বিষয়ে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এই উপকেন্দ্রটি স্থাপন করেছিলেন। তিনি উত্তরা গণভবনে মন্ত্রিসভার সভাও করেছিলেন এবং সেটিকে উপলক্ষ্যে করে এখানে এই উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিলো।  আজকে আমরা এখানে নতুন ভবন উদ্বোধন করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে হিসেবে রাজশাহীতে একটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র খুব সহসা স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে, আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার জন্য। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে-যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।

‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত তিনতলা টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় রয়েছে অফিস কক্ষ।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..