× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াতের সন্ত্রাস থেকে রেহাই পায়নি শিশুও

admin
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০১৬

আন্দোলনের নামে ডাকা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শিশুরাও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) সকালে রাজধানীর উদয়ন স্কুলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসবে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, রাজনীতিক দেশ চালাচ্ছেন এবং ভবিষ্যতেও চালাবে। তাই রাজনীতিতে অবশ্যই মেধাবী মানুষের প্রয়োজন। কারণ মেধাবীরাই পারে দেশকে সঠিক খাতে পরিচালিত করতে। কিন্তু বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অনেক মেধাবী শিক্ষার্থী রাজনীতিতে আসতে চায় না।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্নবিহীন কোনো মানুষ হতে পারে না। মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমাদের স্বপ্ন থাকতে হবে এবং সে স্বপ্নকে
বাস্তবায়নের জন্য অদম্য ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা থাকতে হবে। দেশাত্মবোধে জাগ্রত, মেধা ও মননে বিকশিত এমন নতুন প্রজন্মই আমরা চাই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সংগঠনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী উৎসবে সভাপতিত্ব করেন।


এ ক্যটাগরির আরো খবর..