× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ডেস্ক

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে ১৪ দল প্রস্তুত- আমির হোসেন আমু

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
amir hossain amu

বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তাদের ষড়যন্ত্র রুখতে কেন্দ্রীয় ১৪ দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

আমু আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ১০ ডিসেম্বর গোলাপবাগে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মানুষকে বিজয় উৎসব দূরে সরিয়ে দেয়ার জন্য ডিসেম্বর মাসকে তারা আন্দোলন করার জন্য বেছে নিয়েছে। তারা ষড়যন্ত্র করছে, এই দেশে কোনো ষড়যন্ত্র করে লাভ করতে পারবে না।

আমির হোসেন আমু বলেন বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ঝুঁকি নিতে হয়েছে। ১৯ বার হত্যা চেষ্ঠা করা হয়েছে। তবুও তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধকে সমুন্নত রেখেছেন।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপির কার্যালয়ে বোমার কারখানা পাওয়া গেছে। সরকারকে নাজেহাল অবস্থায় ফেলতে চেয়েছিল। তারা বলেছিল ১০ ডিসেম্বর জীবন থাকতে নয়াপল্টন থেকে যাবে না। নাকে খত দিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে মিটিং করেছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি সংবিধান মানে না। দেশের সকল অর্জন নস্যাৎ করতে চায়। যারা একাত্তরে আমাদের মা-বোনদের নির্যাতন করেছিল সেই একই শক্তি এবং একই বিদেশি শক্তি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে আবার তাদের সাথে একসাথে মাঠে নেমেছে। তিনি বলেন, তারা অসাংবিধানিক সরকার আনতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ইস্পাত কাঠন মনোবল নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সঠিক সময়ে নির্বাচন হবে। বিএনপি না আসলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে।

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ হয় বিএনপি ক্ষমতায় যাওয়া তো দূরের কথা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেন, বিএনপি-জামায়াতকে রুখে দাঁড়াবার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার মাটিতে পাকিস্তানি প্রেতাত্মাদের ঠাঁই হবে না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নুর তাপস বলেন, ১৪ দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে সকল শক্তি আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতির পথ যারা রুখতে চাইবে বাংলার মাটি থেকে তাদের চিরতরে নির্মূল করবো। এটাই হোক আজকের শপথ।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাম্যবাদীর দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী।


এ ক্যটাগরির আরো খবর..