× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বিএনপি-জামাত ভোটের সময় বলে দাদা, ভোট ফুরালে বলে মালাউন -হুইপ শহীদুজ্জামান সরকার এমপি

admin
হালনাগাদ: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

আ.ন.ম. আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: জামায়-বিএনপি হিন্দুদের কখনই বন্ধু হতে পারে না। তারা ভোটের সময় আপনাদের বলে দাদা, ভোট ফুরালে বলে মালাউন।“ বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহবস্থান করবে। বললেন হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।
১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার জাতীয় সংসদের মাননীয় হুইপ মো: শহীদুজ্জামান সরকার তারঁ নির্বাচনী এলাকা ধামইরহাট উপজেলার বিভিন্ন পুঁজা মন্ডব পরিদর্শন কালে রুপনারায়নপুর দূর্গা মন্দিরে এ কথা বলেন।
তিনি মঙ্গলবার ধামইরহাট উপজেলার ১০ টি পুঁজা মন্ডব পরিদর্শন করে  সনাতন ধর্মালম্বিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান পরিষদের নেতা শ্রী রামজনম রবীদাস, শ্রী বৈদ্যনাথ কর্মকার, শ্রী খোকা মাহত, শ্রী প্রদীপ কুমার আগর ওয়ালা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য মো: নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: ওবায়দুল হক সরকার, অপর যুগ্ম সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক মো: আজাহার আলী, মো: খাজা ময়েন উদ্দীন ও আ.ন.ম আফজাল হোসেনসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..