বিএনপি কারচুপি করতে করতে এসেছে তাই নারায়ণগঞ্চ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি দেখছে- নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি।।

তৈল দেয়ার যার অভ্যাস, তারা চরকা পেলেই তৈল দেয়া শুরু করে দেয়। এরকম আর কি, বিএনপি করচুপি করতে করতে এসেছে তাই নারায়ণগঞ্চ সিটি কর্পোরেশন নির্বাচনে এখন কারচুপি দেখছে। তারা তাদের সম্মান রক্ষার্থে বিএনপি এখন এই কথা বলছে। মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে দুপুরে পুলিশ সুপার গোল্ডকাপ টি-টুয়ান্টি টুর্নাামেন্ট শুভ উদ্ভোধনের সময় নৌমন্ত্রী শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন – আল্লাহতালা সন্ত্রাস ও ফেসাত সৃষ্টিকারীর কর্ম সফল করে না।এটা কোরআনের শিক্ষা এই শিক্ষা তারা ন্যায়নি। তাই তাদের আজ এই পরিনতি। আজকে নির্বাচনে যে রায়, সেটা আজ আওয়ামীলীগের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমি মনে করি শেখ হাসিনা আগামী ২০১৯ সালে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে।

মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ এর শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো:সরোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। পুলিশ সুপার গোল্ডকাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করবে। টুর্নামেন্টের প্রথম দিনে ঢাকা বনাম বরিশাল এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।
,

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।