× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বিএনপির ২ দিনের কর্মসূচি মাতৃভাষা দিবস উপলক্ষে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথসভা শেষে কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সম্পাদক এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- শহীদ দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এর পরপরই কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন নেতাকর্মী।

২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা সভায় আলোচনা করবেন।

দিবসটি উপলক্ষে সারাদেশে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধামতো ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..