× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটি ঘোষণা আগামী সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একক দায়িত্বে থাকা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যোগ্যদের মূল্যায়ন ও অযোগ্যদের তদবিরের চাপে আছেন বলে মনে করছেন তারা।

১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলে স্থায়ীসহ সব ধরণের কমিটি করার পূর্ণ দায়িত্ব দেয়া হয় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে। প্রায় ১০ দিন পর মহাসচিবসহ মাত্র তিন জন নেতা নির্বাচন করেছেন তিনি। ১৯ সদস্যের স্থায়ী কমিটির বয়োবৃদ্ধ ও অসু্স্থ পাঁচজন ও শুন্য থাকা তিনটিসহ মোট আটটি পদ এখন আলোচনার তুঙ্গে।

দলের কর্মী-সমর্থকদের বাংলা নববর্ষের উপহার হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শিগগিরি স্থায়ী কমিটি ঘোষণা করবেন বলে আশা করছেন নেতারা।

যোগ্যতার মাপকাঠি নিরুপণ নিয়ে আলাদাভাবে আশা ও হতাশার কথা জানিয়েছেন বর্তমান স্থায়ী কমিটির এই দুই সদস্য।

মহাসচিব ঘোষণা হওয়ায় ইতোমধ্যে পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..