× Banner
সর্বশেষ
আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল, জিডিপি প্রবৃদ্ধিও বেড়েছে জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি

বিএনপির ভিশন দেশ ও জনগণের জন্য ভালো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির ভিশন-২০৩০ দেশ ও জনগণের জন্য ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সম্মেলনকক্ষে সংবাদপত্র ও টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেছেন, বিএনপি দেশের একটি রাজনৈতিক দল। তাদের পক্ষ থেকে যে ভিশন দেওয়া হয়েছে, তা ইতিবাচক।

আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চান।

তখন জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি সকালে বিএনপির এই ভিশন-২০৩০ সম্পর্কে পুরো তথ্য জানার জন্য আটটি সংবাদপত্র পড়েছি। এই পত্রিকাগুলোতে ভিশন সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য পাইনি। আমি চিন্তা করেছি, বিএনপি অফিস থেকে একটি কপি আনিয়ে নেব। সেটি পড়ব।’

এ সময় শ্যামল দত্ত ভিশন-২০৩০ এর উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এটি দেশ ও জাতির জন্য ভালো।’


এ ক্যটাগরির আরো খবর..