× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির পালা শেষ, এটা আর ফিরে আসবেনা -এমপি মোরশেদ আলম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
বিএনপির পালা শেষ

নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেছেন, বিএনপির পালা শেষ। এটা আর দুনিয়াতে ফিরে আসবেনা। এটা শেষ হয়ে গেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি বলেন, আমি নির্বাচনের আগে বলেছি বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে। যদি সেনবাগে আওয়ামীলীগ না এসে অন্য দল ক্ষমতায় আসে। সে আপনাদের কোনো উন্নয়ন দিতে পারবেনা। আপনাদের এখানে একদল আছে ধানের শীষ-বিএনপি। কিছু লোক বিএনপি করে আমার কোনো আপত্তি নেই। তবে সেনবাগে এটা একটু বেশি। অন্য জায়গায় এটা নেই।  তবে এটা ভুলে যান।
মোরশেদ আলম এমপি বলেন, আগামী পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন দেখবেন বিএনপির অস্তিত্ব নেই, ওদেরকে আর খুঁজেও পাবেননা।   অতএব ওটা মাথা থেকে পেলে দেন।
খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, এস, এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সুমন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..