বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিচালনা পর্ষদের ৫০ তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিচালনা পর্ষদের ৫০ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারী ২০২০, মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকায় ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিচালনা পর্ষদের ৫০ তম বোর্ড সভা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সস্মানিত সিনিয়র সচিব জনাব রেজাউল আহসান , সমবায় অধিদপ্তরের সস্মানিত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম , বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে)’র মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)‘মহাপরিচালক সহ সকল সস্মানিত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র সস্মানিত মহাপরিচালক জনাব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।