× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

বায়েজিদে পালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক ১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম:: চট্টগ্রামে পালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নুর নবী (৩৬) বায়েজিদ থানার চন্দ্রনগর শ্যামল ছায়া আবাসিক এলাকার বাসিন্দা। শিশুটি তার স্ত্রীর বোনের মেয়ে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির মা ১০ বছর আগে মারা যায়। তারপর তিন বছর বয়স থেকে সে খালার সঙ্গেই থাকে। এখন ১৪ বছর বয়সী মেয়েটি তার খালু নুর নবীকে বাবা এবং তার খালাকে মা বলে ডাকে। মেয়েটির অভিযোগ তার পালক বাবা নুর নবী দীর্ঘদিন ধরে তাকে যৌন নিপীড়ন করে আসছিল। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে।

মেয়েটি পুলিশকে জানিয়েছে, যৌন নিপীড়নের বিষয়টি সে তার খালাকে না জানালেও তার সহপাঠীদের জানিয়েছিল। অভিযোগ পাওয়ার পর নুর নবীকে গ্রেফতার করা হয় জানিয়ে ওসি কালাম বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..