× Banner

ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
বাস ট্রাক সংঘর্ষ

ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কাক ডাঙ্গা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত ও ২৫জন আহত হয়েছেন।

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কাক ডাঙ্গা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত ও ২৫জন আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে

ফকিরহাট মাডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খাইরুল আনাম হাতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নারী-শিশুসহ অজ্ঞাত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সড়কের উপর থেকে বাস ও ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের মধ্যে অজ্ঞাত নামা ৫ জনের অবস্থা আশঙ্কাকাজনক। যাদের খুমেক হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..