× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক

বাসে হাত বিচ্ছিন্ন হওয়া রাজীবের মৃত্যুর মামলায় প্রতিবেদন হয়নি

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষঃ  তিতুমীর কলেজের স্নাতক বর্ষের ছাত্র রাজীব হোসেনের এক হাত দুই বাসের রেষারেষিতে বিচ্ছিন্ন হওয়ার পর মৃত্যুর মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ জানুয়ারি ঠিক করে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ নতুন তারিখ ঠিক করেন। মামলার আসামী বিআরটিসি বাসের চালক মো: ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক মো: খোরশেদ (৫০) বর্তমানে কারাগারে রয়েছেন।

আসামীদের গত ৫ এপ্রিল ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ৮ এপ্রিল আসামীদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৩ দফা জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। পরে গত ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব। মামলাটি প্রথম দন্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় দায়ের করা হয়। পরে রাজিব মারা যাওয়ায় ধারা পরিবর্তন করে দন্ডবিধির ৩০৪(ক) অর্ন্তভূক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..