× Banner
সর্বশেষ
বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সংগে ইসির বৈঠক

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার বেলা আড়াইটার দিকে বৈঠকটি ‍শুরু হয়। বৈঠকে ইইউ’র ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিট ওয়াড, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকেসহ চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন। এদিকে, গতকাল এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষ থেকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করা হবে না।

ঘোষিত তফসিল অনুসারে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..