× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেয়েরা স্কুলমুখি হলেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব -স্পিকার

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ মেয়েরা যদি স্কুলমুখি হয় তাহলেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মেয়েদের স্কুলমুখী করতে বাবা-মাকে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোমলমতি শিশুরা ভালো আচরণ পেলে লেখাপড়ায় মনোযোগী হয়ে ওঠে।

গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা খাতুন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মেয়েদের বেশি অগ্রাধিকার দিয়েছেন। মেয়েরা লেখাপড়া শিখে আজ বড় বড় চাকরি করছে। এই সরকারের আমলে সারাবিশ্বের কাছে নারীদের সম্মান উজ্জ্বল হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজে প্রত্যেক মানুষকে সচেতন হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসারে অভাব-অনটন আছে বলে অল্প বয়সে মেয়েদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দেবেন না। ভালো পরিবেশ গড়ে তুলতে হলে লেখাপড়ার বিকল্প অন্য কিছুতে নেই।

যৌন হয়রানি প্রতিরোধে সবার সচেতন থাকতে হবে। স্কুলে যাতায়াতের সময় মেয়েদের কেউ উত্ত্যক্ত করলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্পিকার বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ অনেকটাই এগিয়ে গেছে। পদ্মা সেতুর মতো আরও মেগা প্রকল্প সরকার হাতে নিয়েছে। সেগুলো নির্মাণাধীন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, যা পদ্মা সেতুর দিকে তাকালেই বোঝা যায়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএর প্রতিনিধি ড. আশা ইর্কেলসন, ১৫ সংসদ সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..