× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

বালিয়াডাঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে ও সরকারি স্কেলভূক্ত প্রসঙ্গে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট সাব রেজিষ্ট্রী অফিসে এক্সট্রা মোহরার (নকল নবিশ) ১২মাসের পারিশ্রমিক বকেয়া বিল পরিশোধ ও সরকারি স্কেল ভূক্ত করার দাবীতে ১৮/০৪/২০১৬ইং হইতে ২১/০৪/২০১৬ইং পর্যন্ত অর্ধদিবস ও ২৪/০৪/২০১৬ইং হইতে ২৮/০৪/২০১৬ইং পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতী পালিত হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন নকল নবিস সমিতির এডহ্ক কমিটির সভাপতি মীর আজাদ আলী ও সংগঠনের সকল নকল নবিসগণ। এসময় বক্তারা এক্সট্রা মোহরাদের বাড়ী ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘ ভাতা ও সরকারি যাবতীয় সুযোগ সুবিধা সহ অবিলম্বে পারশ্রমিক বিল পরিশোধ ও সরকারি স্কেল ভুক্ত করণের জোর দাবী জানান।

এবং পূর্ণ দিবস চলাকালীন দেখা যায়, দলিলের জাবেদা নকল পাওয়া যাচ্ছে না বলে জানান দলিলের দাতা গ্রহিতাগণ ও এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..