বালাইমুক্ত আম উৎপাদন ও ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ

মেহের আমজাদ, মেহেরপুর :
বালাইমুক্ত আম উৎপাদন ও ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে আমচাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক হযরত শাহাজালাল বিমান বন্দরের প্লান্ট করেনটাইন উপ পরিচালক হাফিজুরর রহমান, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী ফল গবেষনা কেন্দ্রের  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।

প্রশিক্ষণে জেলার ৩৫ জন আম চাষি ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিভাবে সংগনিরোধ আম উৎপাদন করে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা যায় সে সব কলা কৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।