× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বার্সেলোনায় ড. ইউনূস!

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সর্বকালের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনায় আমন্ত্রিত অতিথি হিসেবে সফর করেছেন।

স্পেনের এই শহরে সোশাল বিজনেস সিটি উদ্যোগে যোগ দিতে যাওয়া ড. ইউনূসকে মঙ্গলবার বার্সেলোনা ক্লাব পরম আন্তরিকতায় স্বাগত জানানো হয়।

বার্সেলোনা সোশাল বিজনেস সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল এফসি বার্সেলোনা ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে বার্সেলোনা ক্লাবে যান ড. ইউনূস। ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী এই বাংলাদেশিকে স্বাগত জানান বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও ক্লাব পরিচালক দিদাক লি। ড. ইউনুসকে পেয়ে সম্মানিত বোধ করছেন বলে জানান ভাইস-প্রেসিডেন্ট কার্দোনার।

ড. ইউনূসও বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই স্প্যানিশ ক্লাবে আসতে পেরে নিজের আনন্দের কথা উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..