× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। গত সেপ্টেম্বর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। শনিবার (২১ নভেম্বর) হতে যাচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এ ম্যাচের আগে শঙ্কায় ছিলেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে মূল দলের অনুশিলনে ফিরলেন তিনি।

লা লিগার খেলায় লাস পালমাসের বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। হাঁটুর ইনজুরিটি গুরুতর হওয়া আট সপ্তাহের জন্য বিশ্রাম পান বার্সার প্রান ভোমরা। তবে কাতালানদের পক্ষ থেকে বলা হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে (এল ক্লাসিকো) ম্যাচের আগে ফিরবেন তিনি। দলের সঙ্গে আরো যোগ দিয়েছেন মিডফিল্ডার ইভান রাকিটিচ। বার্সার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসব তথ্য জানানো হয়।

রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে বার্সা জিততে পারলে লা গ্যালাকটিকোদের থেকে ছয় পয়েন্ট ব্যবধান গড় লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করতে পারবে। আর নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে মেসি ফেরায় এ ম্যাচে ট্রেবল জয়ী দলটিকেই সমর্থকরা এগিয়ে রাখবে।

মেসি প্রসঙ্গে বার্সার বি দলের কোচ জেরার্ড লোপেজ জানান, ২৮ বছর বয়সী এ তারকা দারুণ অনুশীলন করেছেন। আর তার ফিটনেসে ইতিবাচক দিক দেখা গিয়েছে।

লোপেজ বলেন, ‘লিও অনুশীলন শেষ করেছে। তাকে ফিট মনে হয়েছে। আর তার সুস্থ হওয়ার দিকটিও ইতিবাচক ছিল। অনুশীলনে সে দারুণ সতেজ ছিল। মেসি ফিরে আসাটা দলের জন্যও বেশ ভালো প্রভাব ফেলবে।’


এ ক্যটাগরির আরো খবর..