× Banner
সর্বশেষ
সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ইতিহাস-ঐতিহ্য বাবুবাড়িতে আগুন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০২২
বাবুবাড়িতে আগুন

ফরিদপুরের ইতিহাস-ঐতিহ্য সালথা উপজেলার ২০০ বছরের পুরনো জমিদার যতীন্দ্র নাথ সিংহ তৈরি  ঐতিহ্যবাহী বাবুবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাবুবাড়ির আশ্রমের দায়িত্বে থাকা সেবক শরণার্থী মহারাজ এসব তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালী গ্রামের প্রায় দুই শতাধিক পূরনো সিংহ পরিবারের বাবুবাড়ি ভবনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কিছু দুর্বৃত্তরা বাবুবাড়ির একটি রুমে রাখা পাটখড়ির গাঁদিতে আগুন দেয়। পরে তা রুমের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হয়। কে বা কারা এ আগুন দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি কেউ।

সেবক শরণার্থী মহারাজ বলেন, এ ঘটনায় সালথা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বাউশখালী সত্যজিৎ সিং এর বাড়িতে আগুন দেওয়া সত্যিই নিন্দনীয় কাজ। বাড়িটি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা উচিত। প্রশাসন ইতিমধ্যে বাড়িটি পরিদর্শন করেছে। নতুন করে বাড়িটি নিয়ে আর যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেব্যপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা বাবুবাড়িতে গিয়েছিলাম। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, প্রায় দুই শতাব্দীর অধিক কাল ধরে দাঁড়িয়ে থাকা সিংহ পরিবারের বসবাসের ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িতে। স্থানীয় যতীন্দ্র নাথ সিংহ নামের এক জমিদার বাড়িটি নির্মাণ করেন। সিংহ পরিবারের গোড়াপত্তন সম্পর্কে কোন তথ্য পাওয়া না গেলেও এই পরিবার শুরু থেকেই অত্র অঞ্চলে বিভিন্ন জনহিতকর কাজ-কর্মে লিপ্ত ছিলেন। পরে সত্যজিৎ সিং উত্তরসূরি বৈধনাথ বাবু বাড়িটির দখলে ছিলেন। ২০১৪ সালে তিনি মারা গেলে ঐতিহাসিক বাড়িটি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম আশ্রমকে দেখাশোনার জন্য দেওয়া হয়। সিংহ পরিবারের ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে পুরোনো কারুকার্য খচিত দুটি বিল্ডিং এবং একটি মন্দির এখনো পর্যটন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। তবে বাবুবাড়ির আশপাশের জমি বেদখল হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..