বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  শরীরে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার আড়াইহাজারের বিলাসপুরে একটি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় শ্রমিক আল আমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আল আমিন ও রিমন উভয়েই ওই কারখানার শ্রমিক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আল আমিন বিলাসপুর এলাকায় অবস্থিত সাবেদ আলী স্পিনিং মিলের শ্রমিক। দুপুরে কাজ করার পর শরীরে লেগে থাকা ময়লা পরিষ্কার করার সময় একই মিলের শ্রমিক রিমন তার পায়ুপথ দিয়ে কমপ্রেসারের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।