× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

বাণিজ্য প্রসারের ক্ষেত্রে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

বিশ্বায়নের যুগে বাণিজ্য উন্নয়নের শক্তিশালী নিয়ামক। বাণিজ্য প্রসারে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাণিজ্যের প্রসার ও রাজস্ব আহরণে শুল্ক ব্যবস্থাপনাকে সহজতর করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ রংপুরের শীতল কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে কাস্টমসের গুরুত্ব অপরিসীম। দেশের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং দারিদ্র্য বিমোচনে ও দেশের অবকাঠামোগত উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির বিকল্প নেই। কাস্টমসের আওতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিজিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মেট্রোপলিটন চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন।


এ ক্যটাগরির আরো খবর..