ঢাকা: দেশের বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে নারীর ভূমিকা অনেক। বাংলাদেশের নারীরা এখন দেশে-বিদেশে সফল ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিপুল নারী শ্রমিক কাজ করছেন। সরকার নারী উন্নয়নে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ^ব্যাংক গ্রুপ ‘করপোরেট কানেক্ট ঃ স্ট্রেনদেনিং মার্কেট এক্সেস ফর উইম্যানস বিজনেস ওনার্স ২০২০ কনফারেন্স এন্ড বিজনেস ফেয়ার’ এর উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের নারী সমাজ অর্থনীতিতে অবদান রাখতে এগিয়ে এসেছেন, সরকার সহযোগিতা করছে। ইতোমধ্যে দেশে অনেক নারী উদ্যোগক্তা সৃষ্টি হয়েছে। বাণিজ্য সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন। বাণিজ্য ক্ষেত্রে আরো অবদান রাখার প্রচুর সুযোগ রয়েছে, সে ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব হবে না। কর্মক্ষেত্রেও নারীরা বেশ ভালো করছেন। নারীদের এ আগ্রহ সবাইকে উৎসাহিত করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ডিরেক্টর (জেন্ডার) Caren Grown,, উইকানেক্ট ইন্টারন্যাশনাল এর সিইও এন্ড কো-ফাউন্ডার Elizabeth A. Vazquez, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, ম্যাট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর প্রেসিডেন্ট নিহাদ কবীর এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কো-অপারেশন (আইএফসি) এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান এবং নেপাল) Wendy Jo Werner ।