বাড়ির নিরাপত্তারক্ষীকে বিয়ে করলেন শুভশ্রী!

বিনোদন ডেস্কঃ বিয়ে করার জন্য সেজেগুজে তৈরি কনে। কিন্তু বর কই? আরে এই বর নিয়েই তো যতো সংশয়! আদপে কার সঙ্গে যে বিয়ে হতে চলেছে তা নিজেই জানেন না নতুন কনে! অগত্যা, বিয়ের অনুষ্ঠানের মাঝেই বরকে তৈরি না হয়ে ঘুরতে দেখে বিয়ের জন্য জোরাজুরি শুরু করলেন। অথচ বরের তো কোনও ভ্রুক্ষেপই নেই। শেষপর্যন্ত কিনা বাড়ি নিরাপত্তারক্ষীর সঙ্গেই কি বিয়ে করে পালাবেন কনে অভিনেত্রী শুভশ্রী?

আরে হ্যাঁ, এখানে কনে আবার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর বিয়ে নিয়েই তো যত গণ্ডোগোল। তবে এ বিয়ে রিয়েল নয়, রিল লাইফের। আর এসব কাণ্ডকারখানা ঘটছিল শুভশ্রী ও সোহমের ‘হানিমুন’ ছবির শ্যুটিংয়ে। সেখান থেকে ফেসবুক লাইফে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

কিন্তু শুভশ্রীর বিয়েটা ঠিক কার সঙ্গে হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে সোহম শুভশ্রীর ‘হানিমুন’ ছবির মুক্তি পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।