× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

বাজে ক্রিকেট খেলেছি : মাশরাফি

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রোববার বিপিএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস প্রায় দুই শ’ ছুঁই ছুঁই রান করেছিল দুটি দলই । সেই প্রভাব পড়তে যাচ্ছিল দিনের দ্বিতীয় ম্যাচেও। যে কারণে দেখা গেছে প্রথম ছয় ওভারে খুব দ্রুত রান তুলতে চেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাতে উল্টো দলীয় ৩৬ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

শেষ পর্যন্ত এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে ৬ উইকেটে হার মেনেছে কুমিল্লা। মাত্র ১১০ রানের পুঁজি নিয়ে লড়াই করা দুরহ ব্যাপার বলে মনে করছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের উইকেট অনেক স্লোা হয়ে পড়েছিল। তারপরও এমন স্লো উইকেটে মাত্র ১১০ রান খুব বেশি নিরাপদ স্কোর নয়। আসলে আমাদের ব্যাটসম্যানরা খুবই বাজে ক্রিকেট খেলেছে।’

টি২০ ফরম্যাটে প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ছয় ওভারে বেশি হারে রান তুলতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন ব্যটসসম্যানরা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আসলে প্রথম ৬ ওভারে আমরা অনেক বেশি শট খেলেছি। ওই সময় আমাদের ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল; কিন্তু তারা সে কাজটি মোটেও করতে পারেনি।’

প্রথম ম্যাচের রান উৎসবের জন্যই কি ব্যাটসম্যানরা বেশি শট খেলেছে? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন , ‘এভাবে শট খেললে সমস্যা হবেই। আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটসম্যানদের ওই সময়ে বুঝেশুনে ব্যাটিং করা দরকার ছিল; কিন্তু তারা সেটি না করে, উল্টো শুরু থেকেই ১৯০ রানের লক্ষ্য করলে ম্যাচটা আরো  কঠিন হয়ে পড়ে।’


এ ক্যটাগরির আরো খবর..