× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি

বাচাগঞ্জে পুরোহিত হত্যা মামলার আসামী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
পুরোহিত হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে পুরোহিত গনেশ ভূট্টাচার্য (২৫) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম শ্রী মাধব চন্দ্র রায়(২৫)। সে বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের দীর্যনাথ রায়ের ছেলে।

সোমাবার ভোর সকালে তাকে বোচাগঞ্জ উপজেলায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

পাওনা টাকার নিয়ে বিরোধের জের ধরে ধৃত আসামী শ্রী মাধব চন্দ্র রায়সহ আরও ২ জন মিলে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে হত্যা করে।

সোমাবার বিকেলে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এই তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ধৃত আসামী শ্রী মাধব চন্দ্র রায়সহ আরও জন ওই স্কুল মাঠে পুরোহিত গনেশ ভূট্টাচার্যর সঙ্গে পাওয়া টাকা নিয়ে বাকবিতন্ডায় ল্পিত হয়। এক পর্যায আসামী শ্রী মাধব চন্দ্র রায় তাকে ইট দিয়ে বুকে আঘাত করে। সে মাটিতে পড়ে গেলে অন্যান্যরা মেহগনী গাছের ডাল দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার মৃত্যু নিশ্চিত করে তারা হাত পা ধরে তুলে নিয়ে পাশের ধান ক্ষেতে ফেলে দেয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুস, বাচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল প্রমুখ।

উল্লেখ্য হত ১০ তারিখে বোচাগঞ্জ উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাশে ধান ক্ষে থেকে পুরোহিত গনেশ ভূট্টাচায়ের আঘাত প্রাপ্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের দিনেশ ভট্রাচার্য্যেরে ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..