× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

যশোর প্রতিনিধি

বাঙালি জাতির রক্তের আখরে অর্জিত বাংলাদেশ আর বঙ্গবন্ধু এক কাপড়ে আঁকা লাল সবুজের পতাকা- শেখ আফিল উদ্দিন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
আফিল উদ্দিন

যশোর- ১, (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন বাঙালি জাতির তাজা রক্তের আখরে অর্জিত বাংলাদেশ আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কাপড়ে আঁকা স্বাধীন লাল সবুজের পতাকা।
বুধবার বিকেলে শার্শা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত মহান বিজয় দিবস-২০২২ উদযাপন মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণকালে কথাগুলি বলেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার।
এসময় তিনি তার বক্তব্যে বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সুত্রে গাঁথা। একটিকে ছাড়া আরেকটিকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই, অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃ স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ তার নেতৃত্বে আমাদের গর্বের বীর মুক্তিযোদ্ধারা আমাদের কাছে দিয়েছিলেন। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। যদি ইতিহাসের দিকে ফিরে তাকায় “বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ, ঠিকানা বিহীন বাংলাদেশ”।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রধানমন্ত্রীর নিত্যসারথী হিসেবে আমরা প্রত্যেকে প্রতেকের অবস্থান থেকে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আমরা বিশে^র মানচিত্রে মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়াব, ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে প্রশংসা করবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, পুলিশ ইন্সপেক্টর মামুন খান, শার্শা থানা পুলিশিং কমিটির সভাপতি ও নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সূধী বৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..