× Banner
সর্বশেষ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

বাগেরহাটে শরণখোলায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ১৮টি বিদ্যালয়ে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটের শরণখোলায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে রবিবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রায়েন্দা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আমেদ গাজী জানান, আমড়াগাছিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনকে ১০ অক্টোবর পিটিয়ে আহত করার ঘটনায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে শিক্ষক সমিতির তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ১২ আগষ্ট শিক্ষক সরোয়ার হোসেন বাদী হয়ে ৩ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা বলে ওসি জানান।

আমড়াগাছিয়া বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের মেম্বার জোসেফ আকন তাঁর সহযোগী শহিদুল ইসলাম ও শাহ্ আলম প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে নলবুনিয়া কাঠেরপুল এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওই শিক্ষকের মোটরসাইকেল, নগদ টাকা ও সাইডব্যাগসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। পরে আহত ওই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..