× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ১১

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গণনাকালে পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় মুন্না ব্যাপারী (১৬) নামে এক স্কুলছাত্র গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ও কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে ইউপি সদস্যপ্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মুন্না ব্যাপারী মঘিয়া ইউনিয়নের চর সোনাকূড় গ্রামের কামরুল ব্যাপারীর ছেলে এবং কচুয়া সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মুন্নার দাদা মুজিবর রহমান ব্যাপারী বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চর সোনাকুড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় কেন্দ্রের বাইরে ৯নং ওয়ার্ডের দুই ইউপি সদস্যপ্রার্থী ওলিয়ার ও ইনুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলের কাছে থাকা মুন্নার গায়ে গুলি লাগে।

তবে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শমসের আলী দাবি করেছেন, পুলিশ সেখানে কোনো গুলি ছোড়েনি। বরং দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে সাতজনকে রাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- কাফুরপুরা গ্রামের পরাজিত ইউপি সদস্যপ্রার্থী হাবিবুর রহমানের পরিবারের আব্দুল জব্বার (৬০), জাহেদা বেগম (৪৫), মঞ্জুয়ারা (৪২), জেসমিন (২৬), রাজু (১৬) ও চিন্তিরখোলা গ্রামের মহানন্দ (২৫)।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মশিউর রহমান জানান, মুন্নার বুকে ছররা গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..