× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বাগেরহাটে এসএসসিতে প্রথম স্থানে সরকারি বালক বিদ্যালয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বাগেরহাটে জিপিএ ৫ ও পাশের দিক দিয়ে সরকারি বালক বিদ্যালয় প্রথম স্থানে রয়েছে। এর পরেই আছে সরকারি বালিকা বিদ্যালয়।

বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, বিদ্যালয়টিতে এবার ১৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। এর মধ্যে ১৭৭ জন পাশ করেছে। জিপিএ ৫ (এ+) পেয়েছে ৫০, এ গ্রেড ৮২, এ মাইনাস ৩১ এবং বি গ্রেড পেয়েছে ১৪টি। ফেল করেছে মাত্র ২ জন।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস বলেন, চলতি বছরে আমার স্কুলে ২৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ২৩২ জন। জিপিএ ৫ (এ+) পেয়েছে ৪৭, এ গ্রেড ১১২, এ মাইনাস ৪৩, বি গ্রেড ২৩, সি গ্রেড পেয়েছে ৭ জন এবং ফেল করেছে ২৪ জন।

এদিকে দুই বিদ্যালয়েই কোন শিক্ষার্থীকে উপস্থিত দেখা যায়নি। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধানরা বলেন, শিক্ষার্থীরা যে যার মত ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে ফলাফল দেখে নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..