× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নিউজ ডেস্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

এস.এম.  সাইফুল ইসলাম কবির,বাগেরহাট  থেকে : বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তাঁর নাম মোঃ হাবিবুল্লাহ (১৮)।

মোরেলগঞ্জ থানা পুলিশ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছেন ।হাবিবুল্লাহ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিশারাঘাটা গ্রামের আউয়াল হাওলাদারের ছেলে। বাবা আউয়াল হাওলাদার জানান, হাবিবুল্লাহ খুলনায় শ্রমিক কন্ট্রাক্টরের কাজ করতেছিল।

রাত ৮ টায় তার সঙ্গে পরিবারের সর্বশেষ কথা হয় বলে পরিবার থেকে জানা যায়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া হাবিবুল্লাহ বিয়ের বয়স না হলেও পরিবারকে নিজের বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে বিয়ে না দিলে আত্নহত্যা করবে বলে পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ভোরে তাদের বাড়ির বাগানের একটি গাছের তলায় তাকে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায় বলে বাবা আউয়াল হাওলাদার জানান। ছয় ভাই ও তিন বোনের মধ্যে ইমন মেঝ ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি ( তদন্ত) তুহিন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..