× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউজ ডেস্ক

বাগাট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন -২০২১

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
বাগাট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রয়েল স্পোটিং ক্লাব এর আয়োজনে বাগাট ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঐতিহ্যবাহী বাগাট ফুটবল মাঠে শুক্রবার(২৪-০৯-২০২১)ইং বিকাল ৩টায় বাগাট গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে খেলাটি শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ ছালাম মিয়া, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাগাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান হোসেন মোল্যা, মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির, চলমান ইউ.পি. সদস্য মোঃ আঃ রব, মোঃ মহিউদ্দিন সহ প্রমুখ। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন শিল্পি মোঃ আবুল বাশার , ধারা ভাষ্যবিবরনীতে ছিলেন চৌধুরী জাফর উল্লাহ শরাফত নামে খ্যাত এস.এম. মিজানুর রহমান।

উদ্বোধনী ফুটবল টূর্নামেন্ট খেলায় কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ ও ঝিনাইদহ বঙ্গবন্ধু সমাজকল্যান ক্লাব অংশ গ্রহন করেন। খেলায় ৫-০ গোলে কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ, ঝিনাইদহ বঙ্গবন্ধু সমাজকল্যান ক্লাবকে পরাজিত করেন। খেলাটি হাজার হাজার দর্শক¯্রােতা আনন্দ ও মনোরম পরিবেশে উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..