× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বাগআঁচড়ায় নারী ভোটারদের হৃদয় জয় করলেন মফিকুল হাসান তৃপ্তি — উঠান বৈঠকে ধানের শীষে

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
নারী ভোটারদের হৃদয় জয় করলেন মফিকুল হাসান তৃপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রচারণা আরও বেগবান হয়েছে। বুধবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের গাজী পাড়া ২নং ওয়ার্ডে আলেকের বাড়িতে নারী ভোটারদের সাথে এক প্রাণবন্ত উঠান বৈঠক করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
বৈঠকে তিনি বলেন,ধানের শীষ মানে জনগণের ভোটাধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীককে বিজয়ী করলেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।
উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের হাতে তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা অঙ্গীকার তুলে ধরেন। তৃপ্তি আরও বলেন,
বিগত দিনগুলোতে জনগণের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। এবার জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।
স্থানীয় নারী ভোটাররা তৃপ্তির বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তারা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে চান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান।
বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু।
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় স্থানীয় নেতাকর্মী, নারী দল ও যুবদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..