বাংলার নারী সেনারাও যোগ্যতার প্রমাণ দিচ্ছে মালিতে

বাংলার নারী সেনারাও যোগ্যতার প্রমাণ দিচ্ছে মালিতে

বাংলার নারী সেনারা সংঘাতময় মালির বুকে যোগ্যতার প্রমাণ দিচ্ছে।

পুরুষের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর নারীরাও কাজ করছেন সংঘাতময় মালিতে কি। শুধু কাজ করা নয়, এ বছর জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২১-এর পদকও ছিনিয়ে নিয়েছেন বাংলার এক নারী। রণাঙ্গনে তো বটেই মালির দুর্গম বিভিন্ন অঞ্চলে সামাজিক সেবায় স্থানীয় নারীদের সঙ্গে সহজেই মিশে গিয়ে সামাজিক কর্মসূচিতেও অবদান রাখছে তারা।

শেরপুরের নুসরাত। অপরাশনে গিয়ে দক্ষ যোগাযোগ রক্ষায় যোগ্যতার পরিচয় দিয়েছেন বহুবার। এ কারণে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের পদক এখন বাংলার ঘরে।

তিনি জানান, আমরা যখন অপারেশন এরিয়াতে যাই। নিখুঁত যোগাযোগব্যবস্থা দেওয়ার জন্য সেখানে সিগন্যাল কমিনিউনিটর হিসেবে ভালো কাজ করেছি। এ জন্য আমাকে পদক দেওয়া হয়েছে।

ইতোমধ্যে তার বার্তা পেয়ে কাজে নেমেছে। শরীরে বুলেট প্রুভ জ্যাকেট, মাথায় লোহার হেলমেট সঙ্গে ভারী অস্ত্র তো রয়েছেই। তপ্ত সাহারার বুকে ২০ কেজিরও বেশি ওজনের রণসাজে সজ্জিত হয়ে, শান্তি রক্ষায় কাজ করছেন শান্ত বাংলার- বহু নারী।

একজন জানান, আমরা পুরুষ অফিসারদের সঙ্গে করি। বিভিন্ন প্রজেক্টে যাচ্ছি। আমিসহ মহিলা টিমের সবাই যাচ্ছি।

সামাজিক কর্মসূচিতেও স্থানীয় নারীরা বাংলার নারীদের আপন ভাবেন সহজেই।

জাতিসংঘের নীতি অনুযায়ী শান্তি মিশনে মোট জনবলের মধ্যে নারীদের অংশগ্রহণ হতে হয় ন্যূনতম ৮ ভাগ। বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ক্রমে সেই লক্ষ্যেই কাজ করছে।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, প্রত্যেকটি মিশনে এখন নারীদের অংশগ্রহণ বাড়ছে। এখানে অনেক কিছু জায়গায় যেখানে পুরুষ সহজেই যেতে পারে না। কিন্তু নারীরা সহজেই সে জায়গায় পৌঁছে যায়।

মালি মিশনের কর্তাব্যক্তিরা নারীদের এমন পারদর্শিতায় মুগ্ধ। মালি ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল পল দিয়ায়ে বলেন, বাংলাদেশে নারী সেনারা কর্মদক্ষতা আন্তর্জাতিক মানের। তারা যথেষ্ট যোগ্যতার স্বাক্ষর রাখছে এই মিশনে। রণাঙ্গন ছাড়া সামাজিক কর্মসূচিতে তারা বেশ পারদর্শী।

শুধু নারী বলেই বাড়তি সুবিধা বা নারী বলেই ভিন্ন দৃষ্টিভঙ্গীর সুযোগ যে নেই, সেই সময় যে বহু আগেই পেরিয়েছেন, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখায় মালিতে কর্মরত বাংলার শান্তি মিশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।