× Banner
সর্বশেষ
বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন

নিউজ ডেস্ক

বাংলাদেশ হতে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে কাতারে বৈঠক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশ হতে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের

কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সাথে গতকাল কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ হতে আরো বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামূখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী আর্থসামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।


এ ক্যটাগরির আরো খবর..