× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

পিআইডি

বাংলাদেশ সরকার এবং চীন সরকারের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
ফ্রেমওয়ার্ক চুক্তি

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক গৃহীত Procurement of New 04 Vessels শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে ১ দশমিক ৬৭বিলিয়ন আরএমবি (আনুমানিক ২৪৮৬ দশমিক ৩১ কোটি টাকা) মূল্যমানের একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত Mr. Yao Wen ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি শীঘ্রই স্বাক্ষরিত হবে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য এটি নতুন জাহাজ, দুইটি ক্রুড অয়েল, একটি মাদার ট্যাঙ্কার এবং একটি মাদার বাঙ্ক ফ্যারিয়ার কেনা হবে। এগুলো বিএসসির অপরিশোধিত তেল এবং প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করবে, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন তরান্বিতকরণে অবদান রাখবে।

স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় চীন সরকার এ প্রকল্পের জন্য ২ শতাংশ সুদ হারে নমনীয় ঋণ প্রদান নিশ্চিত করেছে। ঋণ পরিশোধের সময় হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।


এ ক্যটাগরির আরো খবর..