× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি

বাংলাদেশ সফরে প্রথমবারের মতো শ্রীলঙ্কার দুই যুদ্ধজাহাজ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ নামে শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশে প্রথমবারের মতো শুভেচ্ছা সফরে এসেছে ।

আজ সোমবার সকালে চিটাগং ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছায় জাহাজ দুটি। বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে, চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দু’টির অধিনায়কদের অভ্যর্থনা জানান। চারদিনের এ সফরে এসেছে ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ ।

শ্রীলঙ্কান নৌবাহিনী জাহাজ দুটির এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নৌ-বাহিনীর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৪৭ জন নৌ-সদস্য রয়েছেন। শ্রীলঙ্কান নৌ-বাহিনীর অফসোর পেট্রোল ভেসেল ‘সায়ুরা’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নীলানথা হিওয়াভিথারান এবং ফাস্ট মিসাইল ভেসেল ‘নন্দিমিত্র’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ দায়িত্ব পালন করছেন। এর আগে, সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।

জাহাজ দুটির অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটদের অংশগ্রহণে একটি প্রীতি বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে, চারদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ২৯ আগস্ট ২০১৯ তারিখ বাংলাদেশ ত্যাগ করবে।


এ ক্যটাগরির আরো খবর..