× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহাপরিচালক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক LI Yong আগামী ৩-৫ মার্চ বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশ মিশন, ভিয়েনা এবং ইউনিডো ঢাকা কার্যালয় এটি নিশ্চিত করেছে।

বাংলাদেশ সফরে লি ইয়ং পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ইউনিডো’র কর্মসূচি, অংশীদারিত্ব ও মাঠ অঙ্গীভূতকরণ বিভাগের পরিচালক Zou Ciyong, কৃষিভিত্তিক ব্যবসা বিভাগের পরিচালক TEZERA Dejene, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রোগ্রাম অফিসার Prakash Mishra এবং ইউনিডো’র বাংলাদেশ কান্ট্রি প্রধান Zaki Uz Zaman প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

আগামী ৩ মার্চ সকালে তাঁর ঢাকায় পৌঁছার কথা। মুজিববর্ষ উপলক্ষে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সফরসূচি শুরু করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া, তিনি শিল্প, পররাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, অর্থ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি টেক্সটাইল, শিপবিল্ডিং, ফার্মাসিউটিক্যাল-সহ বাংলাদেশের উদীয়মান শিল্পখাত সম্পর্কে সরেজমিনে ধারনা নেবেন। এছাড়া তিনি বিএসটিআই পরিদর্শন করবেন এবং প্রতিষ্ঠানের মেট্রোল্যাব ফ্যাসিলিটি ঘুরে দেখবেন।

সফরকালে তিনি ফেডারেশন অভ্ চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের শিল্পখাত এবং জনশক্তির ওপর চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব’ শীর্ষক কী-নোট বক্তব্য উপস্থাপন করবেন। ইউনিডো’র মহাপরিচালক ৬ মার্চ ভোরে ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের কর্মসূচি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..