বাংলাদেশ ল’ ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা প্রেরক, মোঃ শাহিন:   বাংলাদেশ ল’ ক্লাবের মতবিনিময় সভা ১৪ নভেম্বর ২০১৭ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদশ আওয়ামীলীগের আইন বিষযয়ক সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এড. শ. ম. রেজাউল করিম।

এসময় তিনি সারা বাংলাদেশে আইনজীবীদের ঐক্যবদ্ধ করে তাদের পেশাগত ও সামাজিক মর্যাদা রক্ষায় সচেষ্ট হওয়া ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে এক সাথে কাজ করার জন্য বাংলাদেশের সকল বিজ্ঞ আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান। এছাড়া তিনি বাংলাদেশ ল’ ক্লাবের অগ্রযাত্রায় সব সময় পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন।

এদিকে এড. শ. ম. রেজাউল করিম তাঁর শত ব্যস্ততার মাঝেও বাংলাদশ ল’ ক্লাবের মতবিনিময় সভায় প্রধান অতিথি হয়ে মুল্যবান সময় দিয়ে বাংলাদেশ ল’ ক্লাবকে সম্মানিত করায় বাংলাদেশ ক্লাবের সকল সদস্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ বলে জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বাংলাদেশ ক্লাবের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ। এছাড়াও তিনি যাদের উপস্থিতিতে ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।