× Banner

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এর কামারখালী বাজার পরিদর্শন

Dutta
হালনাগাদ: শনিবার, ২২ মে, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার পরিদর্শন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক ও তার সফরসঙ্গী। দেখা যায় কামারখালী বাজার দিয়ে মধুখালী হইতে মাগুরা জেলায় রেলপথ যাবে।

বাজার যাতে ধবংস না হয় এরই আলোকে কামারখালী বাজার ব্যবসায়ীর অনুরোধে শনিবার (২২-৫-২০২১)ইং তারিখ দুপুরে কামারখালী বাজার ঘুরে ঘুরে পায়ে হেটে পরিদর্শন করেন।

বাজার পরিদর্শনের পর বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ) এর সভাপতিত্বে কামারখালী বাজার সৈয়দ আমীর আলীর বিল্ডিং এর তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাজার রক্ষা করে অন্যত্র দিয়ে রেলপথ স্থাপন এর আলোকে আলোচনা করেন কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ), সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঘরমালিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা।

সবার কথা শুনে প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন আমি আপনাদের কথা শুনলাম এবং আপনাদের এত সুন্দর বাজার ঘুরে ঘুরে দেখলাম। আমি বাজারের মধ্যে মসজিদ, মন্দিরগুলো দেখেছি।

পরিশেষে তিনি বলেন আপনাদের ঐতিহ্যবাহী ২০০বছরের বাজার রক্ষা করার জন্য আমাদের এবং সবার প্রিয় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাবো দেখা যাক বাজার ধবংস না করে বাজার রক্ষা করে অন্যত্র দিয়ে রেল পথ চালুর ব্যবস্থা করা যায় আমি তার ব্যবস্থা করার আপ্রন চেস্টা করবো ।


এ ক্যটাগরির আরো খবর..