বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করবেন প্রধান বিচারপতি

বিশেষ প্রতিবেদকঃ  ভারতীয় যারা এসেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা এখানে বিনিয়োগ করেন।  অন্য দেশের ব্যবসায়ীরা দেশে ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের আইনি জটিলতা থাকলে সেটা আমি দেখব বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারে তিন দিনব্যাপী বাংলাদেশভারত মৈত্রী উৎসব ব্যবসায়ী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশভারত মৈত্রী উৎসব ব্যবসায়ী সম্মেলন উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ব্যবসার ক্ষেত্রে দুদেশের মধ্যে আইনের কোন প্রতিবন্ধকতা থাকবে না। এগিয়ে যাবে দুদেশের অর্থনীতি। বিশেষ করে মৌলভীবাজারের শেরপুরে স্থাপনকৃত শ্রীহট্ট ইকোনমিক জোনে শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব দূর করার আহ্বান জানান তিনি

অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী বলেন, আখাউড়াআগরতলা রেল সংযোগের কাজ আমরা ইতো মধ্যে উভয় দেশের দিক থেকে হাতে নিয়েছি। রেল লাইন স্থাপনের ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। রেল লাইন যত দ্রুত চালু হবে তত দ্রুত দুই দেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি এস কে সিনহা এবং  ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী প্রথমে স্থানীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান। পরে দুই দেশের জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মৈত্রী উৎসবের উদ্বোধন করেন অতিথিরা

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, এনবিআর চেয়ারম্যন নজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিছবা উদ্দিন সিরাজ, পুলিশের সিলেট রেঞ্জের ডি আইজি কামরুল আহসান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ্ জালাল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ

ট্যাগ এনবিআর চেয়ারম্যন নজিবুর রহমানকেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিছবা উদ্দিন সিরাজজেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামদি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ কামাল হোসেনপুলিশ সুপার শাহ্ জালালপুলিশের সিলেট রেঞ্জের ডি আইজি কামরুল আহসানপ্রধান বিচারপতিপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাবাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য অধ্যাপক রফিকুল ইসলামবাংলাদেশ-ভারত মৈত্রী উৎসবব্যবসায়ী সম্মেলনভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলামৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলনের উদ্বোধনমৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানশিক্ষা ও আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তীশ্রীহট্ট ইকোনমিক জোনসভাপতি মোঃ কামাল হোসেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।