চরভদ্রাসনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (০৬ ফেব্রুয়ারী) দুপুর বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী এলাকার ফসলি জমি  থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় কয়েকদিন যাবৎ অজ্ঞাত  ব্যাক্তিটি ঐ এলাকা দিয়ে ঘোড়াফেরা করে আসছিলো।স্থানীরা তাকে পাগল হিসেবে জানেন। শনিবার সকালে খালাসি ডাঙ্গী এলাকার ফসলি জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
চরভদ্রাসন থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, লাশের কোন পরিচয় পওয়া যায়নি। তবে পোষাক-আষাক দেখে মনে হচ্ছে সে একজন পাগল। তার গায়ে একাধিক ও ময়লা-দুর্গন্ধ জামাকাপড় পাওয়া গেছে। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।