মেহেরপুর নিরাপদ সড়ক চাই এর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৯-১৮): “নিরাপদ সড়ক চাই” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এক যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহরের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে ওই কর্মসূচী পালন করে। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, প্ল্যাাকার্ড ও ফেষ্টুন হাতে করে মানববন্ধনে অংশ নেয়।

মেহেরপুর বিএম মডেল প্রাথমিক বিদ্যালয়,ছহিউদ্দীন ব্রিলিয়ান্ট প্রি-ক্যাডেট একাডেমী, গ্লোারিয়াস প্রি ক্যাডেট একাডেমী,মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেন,মিলেনিয়াম প্রি ক্যাডেট একাডেমী,মেহেরপুর কিন্ডার গার্টেনসহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।