বাংলাদেশ পুলিশ নিয়োগে সাপাহার থানার সংবাদ সম্মেলন 

বাংলাদেশ পুলিশ নিয়োগে সাপাহার থানার সংবাদ সম্মেলন 

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য জনগণের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক।

আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছেন।

এরি ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহার থানা পুলিশের আয়োজনে রোববার (২০আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম,পুলিশ সুপার নওগাঁ।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার সাপাহার সার্কেল, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, ওসি তদন্ত আল মাহমুদ, এস আই নয়ন কুমার কর সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে জিরো পয়েন্টে পথ চারীদের মাঝে মাক্স বিতরণ করেন সাপাহার থানা পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।