কামারখালীতে অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা, যুব সমাজ ধ্বংসের মুখে

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অবাধে মাদকের রমরমা ব্যবসা চলছে বলে খবর শোনা যায়। জানা যায় কামারখালী, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়ন ছোট বড় ২৮টি গ্রাম নিয়ে গঠিত। এর মধ্যে কামারখালী ইউনিয়নের কামারখালী মছলন্দপুর বিশ্বাসপাড়া, কামারখালী রেলবস্তী, দাইপাড়া, নোলোপাড়া, মোল্যাপাড়া, কামারখালী পুরাতন ফেরীঘাট এবং মছলন্দপুর তফসিল অফিস সংলগ্ন এলাকা মাদক সেবন এবং বিক্রয়ের উল্লেখযোগ্য স্থান বলে শোনা যায়।

বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় এসকল জায়গায় আড়পাড়া ইউনিয়ন ও ডুমাইন ইউনিয়ন এবং বিভিন্ন এলাকার যুব সমাজেরা এসে দলে যোগদান করে এবং নেশা খায়। আরো জানা যায় মাদক কেনার জন্য কোন যুব সমাজের মাদক সংগ্রহের জন্য কোথাও যাওয়া লাগেনা মাদক বিক্রেতারা নিজেরই এসে নিদিষ্ট স্থানে উপস্থিত হয় এবং বিভিন্ন সোর্সএর মাধ্যমে পৌছে দেয়।

এ ব্যপারে কিছু মাদক ক্রেতা ও বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, এবং তারা বলেন আমরা বাজারে পাই তাই কিনিবেচি এবং খায় ভালো মন্দ বা ক্ষতি সম্পর্কে কিছু বুঝিনা। এছাড়া কিছু অভিভাবক, সুধীজন, এবং গণ্যমান্য ব্যক্তির সাথে যুব সমাজ নেশায় ধ্বংসের ব্যপারে পরামর্শ করলে তারা বলেন মাদক ক্রেতা, বিক্রেতা এবং নেশাখোরদের আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে আটক করে দ্রুত মাদক আইনের মাধ্যমে দ্রুত বিচার কার্য পরিচালনা করে জেল জরিমানা দিলে কামারখালী থেকে তথা দেশ থেকে মাদক সরবরাহ বন্ধ করা সম্ভব এবং মাদক ক্রেতা, বিক্রেতা ও নেশাখোরদের নিয়ে নেশার কুফল অথবা খারাপের দিক সম্পর্কে আলাপ আলোচনা করলে নেশা মুক্ত যুব সমাজ গঠন করা সম্ভবপর হবে বলে মনে করেন।

এ ব্যপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার ইউনিয়ন নেশা মুক্ত ও সন্ত্রাস মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।