× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে সম্মত ইতালি -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
কৃষি শ্রমিক নিবে ইতালি

বৈধ পথে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইতালি সরকার। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আজ সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালি সরকার এর আগে এ সুবিধা প্রত্যাহার করে নেয়। এ কারণে ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল ইতালি।

বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায় প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে যান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন ১০০ এর কম শ্রমিক।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছর রোম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাংলাদেশকে এই সুযোগ দিল ইতালি সরকার।


এ ক্যটাগরির আরো খবর..